1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একটি আমেরিকান সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ব্যক্তিগত বৈঠকে ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন।

ইসনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সিএনএন তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছে যে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ‘ড্যান কেইন’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটি পথ খুঁজে বের করতে হবে।

সিএনএন জানিয়েছে: মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান যুদ্ধ আরও তীব্র করার পরিণতি সম্পর্কে তার উদ্বেগ মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র পরিচালক জন র‍্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অবহিত করেছেন।

মার্কিন গণমাধ্যম আরও জানায়: যুদ্ধ শুরু হওয়ার প্রায় ছয় মাস পর, যখন ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথিত লক্ষ্যের কথা বলে চলেছেন, তখন মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তিগত মহলে যুদ্ধ শেষ করার কোনো সহজ সামরিক সমাধানের অভাব নিয়ে কথা বলছেন। এদিকে, মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার দেশের অর্থনীতির ক্ষতিসাধনে ট্রাম্পের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, যুদ্ধ, শুল্ক এবং তার অর্থনৈতিক নীতির কারণে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের চাকরি চলে গেছে। তিনি ব্যঙ্গ করে প্রশ্ন করেছেন: “ট্রাম্প কোন গ্রহ থেকে এসে এমন একটি অর্থনীতিকে ইতিহাসের সেরা অর্থনীতি বলছেন?”#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews