1. news@banglaislamicnews.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

পার্সটুডে- হামাস আন্দোলনের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান দখলদার ইসরায়েলের উদ্দেশ্যে এক বার্তায় বলেছেন: আমরা ফিলিস্তিনের আদর্শের ধারক বাহক।

পার্সটুডে জানিয়েছে, হামাস আন্দোলনের নতুন রাজনৈতিক ব্যুরো প্রধান খলিল আল-হাইয়্যা বলেছেন: সন্তানদের হত্যা কিংবা নেতা ও কমান্ডারদের শহীদ হওয়া আমাদের ভয় দেখাতে পারে না এবং আমাদের মধ্যে কোনো ভয় সৃষ্টি করবে না।

অন্যদিকে, খলিল আল-হাইয়্যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতাদের সাথে এক টেলিফোনালাপে জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জাতির ঐক্য অর্জন তার এবং হামাস নেতৃত্বের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি, যা তারা আগামীতে অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাবেন।

একই সময়ে, লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম এক বার্তায় আল-হাইয়্যাকে অভিনন্দন জানিয়ে তাকে হামাস আন্দোলনের শহীদ নেতাদের, যেমন শেখ আহমেদ ইয়াসিন, ইসমাইল হানিয়্যাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের- পথের ধারাবাহিকতা বলে অভিহিত করে বলেন যে, আল-হাইয়ার নেতৃত্ব, যার কয়েক দশকের জিহাদি ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা রয়েছে, তা কুদস ও ফিলিস্তিনের মুক্তির পথে প্রতিরোধের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি বহন করে।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব অল-আকসা ঝড় অভিযানের উল্লেখ করে আরও বলেন যে, ইসরায়েল ব্যাপক অপরাধযজ্ঞ ও নারী-শিশুদের হত্যা করেও প্রতিরোধকে ধ্বংস করার নিজস্ব লক্ষ্য অর্জনে সক্ষম হয়নি।

শেখ নাঈম কাসেম তাঁর বার্তার অন্য অংশে হামাস আন্দোলনের প্রতি হিজবুল্লাহর অব্যাহত সমর্থন এবং ভূমি ও অধিকার পুনরুদ্ধারের পথে ফিলিস্তিনি জাতির সাথে সংহতি প্রকাশের ওপর জোর দিয়ে বলেন: আমরা হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধ আন্দোলনে আপনার পাশে আছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews