1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার যে-কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান: আমির আব্দুল্লাহিয়ান

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৯৬ বার পড়া হয়েছে

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের যে-কোনো প্রচেষ্টাকে সমর্থন করবে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (১৩ মার্চ) তেহরানে জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে বৈঠকে এ কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধ-বিধ্বস্ত আরব দেশ ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আন্তঃ-ইয়েমেনি আলোচনাকে সমর্থন জানায় তেহরান।

হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে ওই বৈঠকে আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনে যুদ্ধবিরতি অব্যাহত রাখাসহ দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন অবরোধের অবসান প্রচেষ্টার প্রতি তেহরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে যে-কোনো সংলাপকে ইরান স্বাগত জানায়। শীর্ষ এই ইরানি কূটনীতিক জাতিসংঘ মহাসচিবের পদক্ষেপের প্রশংসা করেন। সেইসঙ্গে ইয়েমেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাঁর পক্ষ থেকে বিশেষ দূত নিয়োগেরও প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান।

জাতিসংঘের বিশেষ দূতও তার পক্ষ থেকে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সংস্থার প্রচেষ্টাকে সমর্থনের জন্য ইরানের প্রতি আহ্বান জানান। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। এতে ইয়েমেন একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ হতাহত হবার পাশাপাশি উদ্বাস্তু ও গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews