1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

ইরানি প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের দাওয়াত দিলেন রাজা সালমান 

  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে সৌদি আরব সফরের দাওয়াত দিয়েছেন দেশটির রাজা সালমান বিন আব্দুল আজিজ। গত সপ্তাহে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার পর এই পদক্ষেপ নিলেন সৌদি রাজা।

ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মাদ জামশিদি গতকাল (রোববার) শেষ দিকে তার টুইটার পেইজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই দাওয়াতের কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, সৌদি রাজা একটি চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট রায়িসিকে রিয়াদ সফরের এই দাওয়াত দিয়েছেন।

মোহাম্মদ জামশিদি তার পোস্টে বলেন, সৌদি রাজা দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং প্রেসিডেন্ট রায়িসিকে রিয়াদ সফরের দাওয়াত দিয়েছেন। ওই চিঠিতে সৌদি রাজা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সৌদি রাজার এই দাওয়াত গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ জামশিদি। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বশেষ এই দাওয়াতের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews