1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সেনারা

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৮৭৯ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরাইলের সেনারা আবারো সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দিন গত রাত ১২টা ১৭ মিনিটের সময় ইহুদিবাদী সেনারা এই হামলা চালায় বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

সামরিক সূত্র জানায়, ইসরাইল যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তবে ইসরাইলি হামলায় কিছু বস্তুগত ক্ষতি হয়েছে। ইসরাইলের সর্বশেষ এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরাইল দামেস্কের একটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী দামেস্কে অন্তত তিনটি বড় রকমের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর একদিন আগে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বস্তুগত ক্ষয়ক্ষতির পাশাপাশি সিরিয়ার দুই সেনা আহত হন।

বিশেষজ্ঞদের অনেকেই বলে থাকেন- উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া সরকারের সামরিক অভিযানের সফলতায় ঈর্ষাপরায়ণ হয়ে ইসরাইল বারবার হামলা চালাচ্ছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু ইসরাইল এবং পশ্চিমা সমর্থিত ছিল সে কারণে তাদের পরাজয়কে তেল আবিব মেনে নিতে পারছে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews