1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

ককেশাস অঞ্চলে ইসরাইলের উপস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৮৫৭ বার পড়া হয়েছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। আজ (বুধবার) আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান সকল পক্ষকে এই মর্মে সতর্ক করে দিচ্ছে যে, তারা যেন কেউ ককেশাস অঞ্চলে ইসরাইলের উপস্থিতি মেনে না নেয়।” তিনি আরো বলেন, ইরাকের উত্তরাঞ্চল থেকে যে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে তা ইরান ও তুরস্ক উভয় দেশের জন্য হুমকি।  ইরান ও তুরস্ক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে উচ্চ পর্যায়ের নিরাপত্তা সহযোগিতার মধ্যে রয়েছে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুর্দিস্তান থেকে উঠে আসা সন্ত্রাসবাদ এবং আফগানিস্তান থেকে উঠে আসা আইএস জঙ্গিবাদ উভয়ই ইরান ও তুরস্কের জন্য হুমকি।  তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের কোনো ভালো ও খারাপ ধরন নেই বরং এটি একটি অশুভ বিষয় যাকে প্রতিহত করতে হবে।

যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক পুনঃস্থাপনে সহায়তা করবে তার দেশ। এছাড়া, চলতি সফরে তিনি তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন আমির-আব্দুল্লাহিয়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews