1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

কূটনৈতিক সম্পর্ক শুরু করতে রাজি ইরান ও সৌদি আরব

  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৭৯৫ বার পড়া হয়েছে

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করতে একমত হয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় দুই দেশ তেহরান ও রিয়াদে নিজ নিজ দূতাবাস খুলবে।

ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সাত বছর পর দুই দেশ আবার সম্পর্ক পুনর্বহাল করতে রাজি হলো। আজ শুক্রবার এই চুক্তি সইয়ের আগে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং সৌদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ আল-আইবানের মধ্যে বেইজিংয়ে কয়েকদিন ধরে দীর্ঘ আলোচনা হয়। দু দেশের মধ্যে চুক্তির পর ইরান, সৌদি আরব এবং চীন যৌথ একটি বিবৃতি দিয়েছে।

গত মাসে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি চীন সফর করেন এবং সে সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর ইরান ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি হলো। চুক্তি সইয়ের ক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পররাষ্ট্র বিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই বিশেষ ভূমিকা রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews