1. news@banglaislamicnews.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দিতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে।

আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’-এ ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ মে শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২মে শুক্রবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ মে শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের গঈছ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের গঈছ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেয়া হবে।

চারুকলা ইউনিটের MCQ পরীক্ষা ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষা ৬০ মিনিট-এ অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট-এ অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যাণ করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তি পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ‘ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- https://admission.eis.du.ac.bd এ দেখা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews