1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

পঞ্চগড়ে নিহত ও আহতের ঘটনায় তরিকতের উদ্বেগ

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫০৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াত তথা কাদিয়ানীদের সম্মেলনকে কেন্দ্র করে নিহত ও আহতের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম.পি ও মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী একযুক্ত বিবৃতিতে তথা কথিত আহমদিয়া মুসলিম জাময়াত কাদিয়ানীদের সম্মলনকে কেন্দ্র করে পঞ্চগড়ে নিহত ও আহতদের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম ধর্মের সকল পক্ষই একমত কাদিয়ানীরা মুসলমান নয়। কারণ কাদিয়ানীরা মহানবী হযরত মুহাম্মদ (দঃ) শেষ নবী মানেনা ।

নেতৃবৃন্দ বলেন, তথা কথিত আহমদিয়া মুসলিম জামায়াতের নাম বাদ দিয়ে শুধুমাত্র কাদিয়ানী সম্প্রদায় হিসাবে তাদের কর্মকান্ড সীমাবদ্ধ রাখেন, তাহলে কোন সমস্যা থাকবেনা। এবং এটি সকল পীর-মাশায়েখ ও ওলামায়েকেরামদের দাবী। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রশাসনের দুর্বলতার কারণে নিহতের ও আহতের ঘটনা ঘটছে। আগে থেকে প্রশাসনের কঠোর অবস্থানে থাকার প্রয়োজন ছিল। তাহলে এ ধরনের দুর্ঘটনা হতো না। ভবিষৎতে যেন এ ধরনের ঘটনার পুর্ণারাবৃত্তি না ঘটে প্রশাসনকে সর্তক থাকার আহবান জানান।

নেতৃবৃন্দ, নিহতের রুহের মাগফেরাত কামনা করেন। শোকাবহ পরিবার বর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের অরোগ্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews