1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা ‘অর্থহীন’

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

ইউক্রেনে যুদ্ধাপরাধের কথিত অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে অর্থহীন বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) রাতে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ নেই আমাদের দেশের জন্য। রাশিয়া রোম সংবিধির কোনো পক্ষ নয় এবং এই ব্যাপারে মস্কোর কোনো দায়-দায়িত্বও নেই।”

এদিকে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর যুদ্ধাপরাধের অভিযোগ সরাসরি নাকচ করেছে মস্কো। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আইসিসির কোনো সিদ্ধান্তকে স্বীকার করে না রাশিয়া। সেক্ষেত্রে এই আদালত যে প্রশ্ন তুলেছে তা বিব্রতকর এবং অগ্রহণযোগ্য। পেসকভ বলেন, আদালতের পক্ষ থেকে যেসব প্রশ্ন তোলা হয়েছে তা ক্ষোভ সৃষ্টিকারী ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কোনো সিদ্ধান্ত রাশিয়ার কাছে বাতিল বলে পরিগণিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews