1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং দেশ-জাতির উন্নতি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর জন্য হজযাত্রীদের কাছে দোয়া কামনা করেন। এ সময় ধর্মমন্ত্রী কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল- আজাদ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব, ফাহমিদা খানম, হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আশকোনাস্থ হজ ক্যাম্পে যান এবং আল্লাহর মেহমান হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। হজযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে অভিভূত হয়ে পড়েন। এ বছর বাংলাদেশ হতে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। বিমানের প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন সরকারি হজযাত্রী নিয়ে আজ শনিবার ভোরের দিকে জেদ্দাস্থ আন্তর্জাতিক হজ টার্মিনালে পৌঁছার কথা রয়েছে।

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ হতে প্রেরিত উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেÑ এক লাখ বোতল মিনারেল ওয়াটার যা হজ ক্যাম্পে আগত হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে। এটিই প্রথম সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হলো। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর প্রেরণ করা হয়েছে। এসব উপহারসামগ্রী প্যাকেটজাত করা হয়েছে এবং তা উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এদিকে বৃহস্পতিবার রাতে আকস্মিক পরিদর্শনে হজ ক্যাম্পে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। ২০২৬ সালের প্রথম হজ ফ্লাইটটি উড়াল দিয়েছে গতকাল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে। গতকাল থেকেই হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা। হজযাত্রাকে সামনে রেখে হজ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হঠাৎ উপস্থিত হন মন্ত্রী। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন। তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজ ক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়ে খোঁজ নেন। এ সময় মন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম-লিডারদের সাথে কথা বলেন। তিনি বলেন, হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান তা নিশ্চিত করতে হবে।’ মন্ত্রী জানান, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘেœ পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews