1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

ফিলিস্তিনিদের রক্ষায় হিজবুল্লাহ সামনের সারিতে থাকবে: নাবিল কাউক

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৪৯৭ বার পড়া হয়েছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপপ্রধান নাবিল কাউক বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতিকে রক্ষার লড়াইয়ে হিজুল্লাহর যোদ্ধারা সম্মুখ সারিতে থাকবে।

গতকাল (রোববার) দক্ষিণ লেবাননের এক অনুষ্ঠানে তিনি বলেন, “হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদেরকে সমর্থন করে, তাদের রক্ষায় সম্মুখসারিতে রয়েছে এবং নিঃসন্দেহে শেষ পর্যন্ত এই পথে অবিচল থাকবে। কোনো হুমকি ধমকি আমাদের দৃঢ়তা ও প্রতিশ্রুতিকে নস্যাৎ করতে পারবে না।”

পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনি মুসলমানদের ওপর অসহনীয় এবং লাগাতার হামলার কঠোর নিন্দা জানান হিজবুল্লাহর এ নেতা।

নাবিল কাউক বলেন, “সম্মানিত প্রতিটি মুসলমানের উচিত আল-আকসা মসজিদের প্রতি সমর্থন জানাতে তার সাধ্যের ভেতরে থেকে সবকিছু করা, এটা নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব। এই দায়িত্ব পরিপূর্ণ করার ক্ষেত্রে আমাদের ভেতরে কোন দ্বিধা নেই।” ১৯৮৪ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠার পর ইসরাইল এখন সবচেয়ে খারাপ সময় পার করছে বলেও তিনি মন্তব্য করনে।

গতকালের অনুষ্ঠানে হিজবুল্লাহ নেতা নাবিল কাউক বলেন, ইসরাইলের সরকারকে সমস্ত দিক দিয়ে আগুন ঘিরে ধরেছে। লেবাননের ওপর এখন হামলা চালাতে গেলে ইসরাইলকে হাজার বার ভাবতে হবে। এটি গর্বের বিষয় যে, ইসরাইলের কমান্ডাররা স্বীকার করছেন- হিজবুল্লাহর সমীকরণেরর কাছে তারা আটকে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews