1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ঢাকা মহানগর কমিটি ঘোষণা

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৪১ বার পড়া হয়েছে

আজ সৈয়দ তৈয়বুল বশর মাইজবান্ডারীকে আহবায়ক ও মাওলানা কামরুল আহসান আল-কাদেরীকে সদস্য সচিব করে ১৫ (পনের) সদস্য বিশিষ্ট বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বিটিএফ মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর সভাপতিত্বে অদ্য ১৩ মে-২০২৩ সকাল ১১.০০টায় ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, যুগ্মমহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মুহাম্মদ আলী হোসাইন, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মাহবুব ইসলাম, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, যুগ্ম ধর্মবিষয়ক সম্পাদক মুফতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সেচ্ছাসেবক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শফিকুল ইসলাম চিশতি, সদস্য, হারেস মিয়া নিরব, হাজী নুরুল ইসলাম নুরু প্রমুখ। বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) ঢাকা মহানগর পূর্বের কমিটি কার্যক্রমে নিষ্ক্রিয় হওয়ায় বিলুপ্ত ঘোষণা করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করা হয় যা আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয় । উক্ত সময়ের মধ্যে ঢাকা মহানগরে আওতাধীন সকল থানা কমিটি গঠন পূর্বক কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews