1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

বাজেটে তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৮০ বার পড়া হয়েছে

নিম্নআয়ের মানুষকে বিড়ি সেবনে নিরুৎসাহিত করতে প্রতি প্যাকেট বিড়ির দাম সর্বনিম্ন ৫০ টাকা করাসহ আগামী বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিকরা।
 
এ সময় শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র জীবিকার তাগিদে বাধ্য হয়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে তারা তামাকজাত পণ্য উন্নয়নের কাজ করছেন। এ সময় তারা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার দাবি জানান। 

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘২০২৩-২৪ বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে’ বিড়ি শ্রমিকদের মানববন্ধনে এসব দাবি জানানো হয়। 

মানববন্ধনের আয়োজন করেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিকরা। মানববন্ধনে বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান বলেন, তামাকজাত পণ্য উন্নয়নের সঙ্গে জড়িত থাকায় প্রতিনিয়তই আমরা নানাবিধ স্বাস্থ্য সমস্যা যেমন- শ্বাসকষ্ট, হৃদরোগ, মানসিক অবসাদ ইত্যাদির সম্মুখীন হই। 

এ প্রক্রিয়ায় আমরা নিতান্তই জীবিকার তাগিদে যুক্ত হয়েছি। তবে আমরা চাই তামাক পণ্যের ওপর উচ্চ কর আরোপ করা হোক এবং মূল্য বাড়ানো হোক। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ দেওয়া হোক। 

বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জানানো হয়, বাংলাদেশে তামাকের ব্যবহার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার ২০২৩-২৪ অর্থবছরে তামাক পণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করলে সিগারেটের ব্যবহার ১৫.১ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩.৯২ শতাংশ হবে।

প্রায় ১৪ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ১০ লাখ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে এবং দীর্ঘ মেয়াদে ৪ লাখ ৮৮ হাজার প্রাপ্তবয়স্ক ও ৪ লাখ ৯২ হাজার তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।

অন্যান্য স্তরের তুলনায় নিম্নস্তরে সিগারেটের মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে স্বল্প আয়ের ধূমপায়ীকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবে এবং উচ্চ স্তরগুলোতে সিগারেটের দাম বাড়ালে ধূমপায়ীদের সস্তা ব্র্যান্ড বেছে নেওয়ার আগ্রহ কমবে। 

মানববন্ধন শেষে বিড়ি শ্রমিকদের একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি জমা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক স্বপ্না বেগম, জাহানারা বেগম, আসলাম মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews