1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

ভারতকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৪৯১ বার পড়া হয়েছে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

শুক্রবার রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা।

ম্যাচের শুরুতেই প্রথম সুযোগ পায় বাংলাদেশ। পূজা দাসের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুরভি আকন্দ প্রীতি। এরপর সুলতানা আক্তার বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচের ১৬ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে রক্ষা পায় স্বাগতিক বাংলাদেশ। 

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৭৪ মিনিটে ভারতের আখিলা রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায়। জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার।

তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচে ভারতের প্রথম হার। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২৮ মার্চ।

আজকের জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাশিয়া। অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ভারত। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতে উঠবে শিরোপা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews