1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

ভেনিসে কিশোরগঞ্জবাসীর ইফতার মাহফিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৬১৬ বার পড়া হয়েছে

ইতালির জলকন্যা খ্যাত ভেনিসে বসবাসরত কিশোরগঞ্জবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্থানীয় বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদে কিশোরগঞ্জবাসী এই আয়োজন করে।

ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল বারি, রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল মান্নান ও হাজী আবুল কাসেম, তোফাজ্জল খান তোষন, তাজুল ইসলাম, মোবারক হোসাইন, সোলাইমান হোসাইন, ফখরুল চৌধুরী, আমির হোসেন, সোহেল রহমান, নওয়াজ শরীফ, রাজিবুর হাসান প্রমুখ।

ইফতারের আগে উপস্থিত রোজাদারদের সামনে ইসলামিক বয়ান করেন আবদুল আহাদ মিয়া। এতে দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আজিজ।

অন্যদের মধ্যে দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। ইফতারে অংশগ্রহণ করায় উপস্থিত রোজাদারদেরকে ধন্যবাদ জানান কিশোরগঞ্জবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews