1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

মুক্তি পেয়ে লাহোরের বাড়ি ফিরেছেন ইমরান খান

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫১৫ বার পড়া হয়েছে

পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা ইমরান খান লাহোরে নিজ বাসভবনে ফিরেছেন। তার গ্রেফতারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে নানা নাটকীয়তার পর আজ (শনিবার) ভোরে সড়কপথে জামান পার্কের বাড়িতে ফিরেছেন তিনি।

সামাজিক মাধ্যমে ইমরান খানের পিটিআই দলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়- শত শত নেতা-কর্মী সমর্থক তার মুক্তির খবরে আনন্দ উল্লাস প্রকাশ করছেন এবং আজ সকালে নিজের শহর লাহোরে পৌঁছানোর পর উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা তার গাড়ি বহরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন।গতকাল শেষ বেলায় ইমরান খান লাহোরে যাওয়ার জন্য পুলিশ প্রটেকশনে আদালত চত্বর ত্যাগ করেন।

তবে আদালত চত্বর ত্যাগ করার আগে, তিনি আশংকা প্রকাশ করেন, তাকে আবারো গ্রেফতার করা হবে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তাকে সোমবার পর্যন্ত কোনো অভিযোগে গ্রেফতার করতে নিষেধাজ্ঞা দেয়ার পরও তিনি এই আশংকা প্রকাশ করেন।

ইমরান খান সাংবাদিকদের বলেন, “আমাকে আবারো বেআইনিভাবে গ্রেফতার করা হবে, এবার গ্রেফতার করা হবে হাইকোর্টের বাইরে। আমার সহজ বার্তা হলো, পরে যা ঘটবে তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করব?”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews