1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

মোসাদ এজেন্টকে আটক করল লেবাননের নিরাপত্তা বাহিনী

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫০৪ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। ওই ব্যক্তি লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করে সেগুলো ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে দিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছিল।

আরবি ভাষার পত্রিকা রাই আল-ইয়াউম জানিয়েছে, লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা এই ইসরাইলি গুপ্তচরকে আটক করে তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পত্রিকাটি জানিয়েছে, লেবাননের নিরাপত্তা বাহিনী ওই ব্যক্তির গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে সেখান থেকে আটক করতে পারেনি। পরে তাকে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়।

তিন বছর আগে থেকে লেবাননে অর্থনৈতিক সংকট দেখা দেয়। এরপর থেকে এ পর্যন্ত ইসরাইলের সাথে সহযোগিতা করার অভিযোগে লেবানন ১৮৫ ব্যক্তিকে আটক করেছে যাদের মধ্যে কেউ কেউ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।

আগে যেখানে ইসরাইলের সাথে সহযোগিতা এবং ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির  দায়ে বছরে ৪-৫ জন লেবাননে নাগরিক আটক হতো সেখানে এখন এ সংখ্যা দ্রুতগতিতে অনেক বেশি বেড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews