1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’

যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

হিজবুল্লাহ’র বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যানের একটি বহর-যেখানে ৮টি সাঁজোয়া যান ছিল-বহরটি আইত্যাইয়েবা অঞ্চল থেকে পুরনো আসসালআহ অঞ্চলের দিকে যাওয়ার সময় হিজবুল্লাহর মুজাহিদদের পেতে রাখা মাইনের সংস্পর্শে আসলে বিস্ফোরণের শিকার হয় ও এতে ধ্বংস হয় চারটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক এবং আগুন ছড়িয়ে পড়তে থাকে।     

এদিকে লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক আচরণের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর নিন্দা ও প্রতিবাদ ক্রমেই বাড়ছে। স্পেনের পর বেলজিয়ামও যোগ দিয়েছে নিন্দার ধারায়। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট আজ মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য সম্পর্ক স্থগিত রাখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি লেবাননে ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ ও নির্বিচার সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, এ ধরনের তৎপরতা পুরোপুরি অগ্রহণযোগ্য। 

আজ এরও আগে স্পেন ইসরায়েলের সঙ্গে চুক্তিগুলো বাতিল করতে ই ইউ’র প্রতি আবারও আহ্বান জানিয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন ইসরায়েল গাজা ও লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। ইসরায়েল লেবাননে গাজা-স্টাইলের অপরাধযজ্ঞের পুনরাবৃত্তি করছে বলে স্পেন হুঁশিয়ারি দিয়েছে।

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইতালি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews