1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সিনিয়র চীনা কূটনীতিকের সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১২১৬ বার পড়া হয়েছে

চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা সংঘাতের রাজনৈতিক সমাধান-সূত্র বের করার লক্ষ্যে চীনের এই শীর্ষস্থীয় কূটনীতিক দামেস্ক সফরে গেছেন।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ঝাও জুন শনিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে কথা বলেন। তবে এসব সাক্ষাতে কী কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে সানা জানায়নি।

দামেস্কের সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে মস্কোয় রাশিয়া, সিরিয়া, তুরস্ক ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের বৈঠক হওয়ার প্রায় এক সপ্তাহ পর চীনা কূটনীতিক সিরিয়া সফরে গেলেন। চতুর্পক্ষীয় ওই বৈঠকে সিরিয়ায় টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা বিশেষ গুরুত্ব পায়।বৈঠকে অংশগ্রহণকারীরা সিরিয়ার  ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews