1. news@banglaislamicnews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির কথা বলা হলেও গাজা উপত্যকায় গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোহরান মামদানি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সময় তাঁকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন মামদানি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই আদালতের সদস্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

নেতানিয়াহু সম্পর্কে নিউইয়র্কের মেয়র বলেন, “যখন নেতানিয়াহুর কথা বলা হয়, তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথা বলা হয়।”

মামদানি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ফিলিস্তিনিদের হত্যা বন্ধ হয়নি। এ প্রসঙ্গে তিনি গত সপ্তাহে নিরাপদ হিসেবে বিবেচিত একটি এলাকায় ১১ বছর বয়সি এক ফিলিস্তিনি শিশুর নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত সপ্তাহে নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবনে কয়েকটি ফিলিস্তিনি পরিবারের সদস্যদের আতিথেয়তা দিয়েছিলেন তিনি। সেখানে তিনি তাঁদের পরিবারের জীবন কীভাবে ভেঙে পড়েছে, সে সম্পর্কে তাঁদের অভিজ্ঞতার কথা শুনেছেন।

মামদানি বলেন, ফিলিস্তিনিরা যা চান, তা মূলত সব মানুষেরই চাওয়া—একটি পরিবার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন।

ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করে নিউইয়র্কের মেয়র বলেন, যুক্তরাষ্ট্র সরকার শুধু ফিলিস্তিনিদের এসব অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং আর্থিকভাবেও এই প্রক্রিয়ায় সমর্থন জোগাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews