1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

রাশিয়ার সীমান্তে ইউক্রেনের বিমান বিধ্বস্ত, পাইলট আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৭০৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের একটি হালকা বিমান রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি’র সীমান্তরক্ষী বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলট প্রাণে বেঁচে গেছেন তবে তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সামরিক নাকি বেসামরিক বিমান ছিল তা নিশ্চিত করতে পারেনি রুশ সীমান্ত রক্ষী বাহিনী।

বিধ্বস্ত বিমানের পাইলটের পরণে রয়েছে সামরিক স্টাইলের পোশাক এবং মাথায় বেইজবল ক্যাপ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো পরিষ্কার নয়। 

বিমানটি বিধ্বস্ত হয়েছে রাশিয়া সীমান্তের ২৫ কিলোমিটার দূরবর্তী বুতোভস্ক গ্রামে। বিধ্বস্ত বিমান থেকে পাইলট নিচেই নেমে পালিয়ে ইউক্রেনে ফিরে যাওয়ার চেষ্টা করে তবে তাকে সীমান্তরক্ষীরা ধরে ফেলে।

এর আগে রাশিয়ার এই এলাকায় ড্রোন থেকে হামলা চালিয়েছে ইউক্রেন। তাতে এক ব্যক্তি আহত হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews