1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তদন্তে সময়ক্ষেপণ হতো: কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮৫ বার পড়া হয়েছে

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে, তদন্ত কমিটি গঠনের ক্ষেত্রে সময়ক্ষেপণ করা হতে পারতো বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অনতিবিলম্বে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। সরকার বা আওয়ামী লীগের প্রভাবশালী কেউ এখানে জড়িত থাকলে তদন্ত করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সময়ক্ষেপণ করা হতো। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিদ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ভয়াবহ এই ঘটনার পেছনে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গবাজারের আগুন নিয়ে বিএনপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে অপরাজনীতি করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ক্ষমতার মোহে অন্ধ বিএনপি নেতাদের অনুভূতি ভোতা হয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে, তাদের প্রতি সহানুভূতিশীল না হয়ে ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে বিএনপি নেতারা চিরাচরিত ভঙ্গিতে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অপরাজনীতি করছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা সারাদেশের মানুষকে মর্মাহত করেছে। নির্দয় আগুনের লেলিহান শিখা ব্যবসায়ী ও কর্মচারীদের আগামীর সুসজ্জিত স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করেছে। স্মরণকালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। যার যার সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছে। অথচ এমন ভয়াবহ ঘটনাও বিএনপির অনুভূতিকে নাড়া দিতে পারেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীত ইতিহাস থেকে দেখা যায় যে, বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় জনস্বার্থ বিঘ্নিত করার লক্ষ্যে সন্ত্রাস ও নাশকতার পন্থা বেছে নিয়েছে। অভিনব কায়দায় অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ নিরীহ ও শ্রমজীবী মানুষ হত্যা করেছে। অগ্নিসন্ত্রাসের প্রতি বিএনপির এক ধরনের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতা থেকে বিএনপি নাশকতামূলক পরিকল্পনার অংশ হিসেবে এসব অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটিত হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রকৃত কারণ জানার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে। পাশাপাশি সবার প্রতি আহ্বান জানাই, আমরা যার যার জায়গা থেকে সর্বদা সতর্ক থাকলে এই ধরনের দুর্ঘটনা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews