1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

‘বিশ্ব শিগগিরি ইহুদিবাদী ইসরাইল সরকারের পতন দেখবে’ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১০৪৬ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, শিগগিরি বিশ্ব দখলদার অবৈধ সরকারের পতন দেখবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদর্শিক ও রাজনৈতিক সংস্থা গতকাল (সোমবার) এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এতে বলা হয়েছে, পবিত্র আল-আকসা মসজিদে ভুয়া এবং অস্থায়ী ইহুদিবাদী সরকার সম্প্রতি যে অবমাননার ঘটনা ঘটিয়েছে তা মূলত ইসলাম, মুসলমান এবং ঈমানদারদের শক্তি বেড়ে চলার সীমাহীন ভয় ও হতাশার ফল থেকেই করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববাসী শিগগিরই ক্ষীণ ও নড়বড়ে সরকারের পতন দেখবে কারণ ইসরাইলের কাঠামো মাকড়সার ঘরের চেয়ে মোটেই বেশি শক্তিশালী নয়।

বিবৃতিতে চিন্তাশীল, অভিজাত শ্রেণি, শিল্পী এবং বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি ও সরকারকে ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা এবং নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের হত্যা ও নির্যাতন প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে।

গত মঙ্গলবার ইহুদিবাদী ইসরাইলের সেনারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে পবিত্র আল-আকসা মসজিদে রোজাদার মুসল্লিদের ওপর হামলা চালায় এবং তাদের ওপর টিয়ারগ্যাস ও স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এছাড়া, রাবার কোটেড স্টিল বুলেটও ব্যবহার করে ইহুদিবাদী বাহিনী। 

মসজিদে অবস্থানরত নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধদেরকে ইসরাইলি বাহিনী অত্যন্ত নিষ্ঠুরভাবে লাঠিপেটা করে এবং প্রায় ৫০০ ফিলিস্তিন ধরে নিয়ে যায়। এ সময় অসুস্থ বৃদ্ধ, নারী-পুরুষ এবং শিশুদের কান্না ও চিৎকার শোনা যায়। ইসরাইলের এই ভয়াবহ অপরাধযজ্ঞের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews