1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

সুদানের সংঘাত বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১৪০০ বার পড়া হয়েছে

সুদানের সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের চলমান সংঘাত যদি এখনই বন্ধ করা না হয় তাহলে তা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট গৃহযুদ্ধে রূপ নিতে পারে।

আজ (শনিবার) কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে তিনি বলেন, “আল্লাহ মাফ করুন, যদি সুদান গৃহযুদ্ধের পর্যায়ে পৌঁছায় তাহলে সিরিয়া, ইয়েমেন কিংবা লিবিয়ার গৃহযুদ্ধ হবে তার কাছে নস্যি। সম্ভাব্য গৃহযুদ্ধ হবে সারা বিশ্বের জন্য দুঃস্বপ্ন।”
গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত এতে ৫০০’র বেশি মানুষ নিহত হয়েছে। চলমান সংঘর্ষে বহু হাসপাতাল এবং সেবা সংস্থা অকার্যকর হয়ে পড়েছে এবং আবাসিক এলাকাও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এছাড়া, হাজার হাজার মানুষ এরইমধ্যে প্রতিবেশী মিশর, চাদ এবং দক্ষিণ সুদানে পালিয়ে গেছে। সংঘাতের তীব্রতায় বিশ্বের বেশিরভাগ দেশ সুদান থেকে তাদের কূটনীতিক এবং অন্যান্য নাগরিক সরিয়ে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews