1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ১২৫০ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরাইলের চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন।

ইসরাইলের সরকারি টেলিভিশন চ্যানেল ‘কান’ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে জেনারেল হারজি হালেভি পরিস্থিতিকে ইসরাইলের সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ংকর চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন।

তিনি ইসরাইলি সামরিক কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মাসে ইসরাইলের তিন জন সেনা আত্মহত্যা করেছে যার মধ্যে গত সপ্তাহে মারা গেছে দুইজন।
ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের তথ্য ও গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী- প্রতিবছর ইসরাইলে অন্তত ৫শ আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে অন্তত ১০০ ব্যক্তি থাকে যাদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
ইসরাইলি বাহিনীর তথ্য অনুসারে, গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় ৪৪ জন সেনা মারা গেছে। তার আগের বছর এই সংখ্যা ছিল ৩১#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews