1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইসরাইল সামান্যতম ভুল করলে তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১২৭০ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বর্ণবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তেল আবিব এবং হাইফা নগরীকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।

আজ (মঙ্গলবার) ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রায়িসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিজস্ব প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

রায়িসি বলেন, শত্রুরা বিশেষ করে ইহুদীবাদী ইসরাইল এই বার্তা গ্রহণ করতে পারে যে, তাদের সামান্যতম ভুলের কঠোর জবাব দেবে ইরানের সামরিক বাহিনী যার পরিণতিতে তেল আবিব ও হাইফা নগরী মাটির সঙ্গে মিশে যাবে।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে আমেরিকার সেনাদের জন্য বার্তা হচ্ছে- তাদেরকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। এই অঞ্চল ছাড়তে হবে মার্কিন সেনাদের নিজেদের স্বার্থেই।

তিনি বলেন, মার্কিন সেনাদের উপস্থিতির কারণে এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে অথচ ইরানের সেনারা যেখানে উপস্থিত আছে সেখানে তারা শান্তি প্রতিষ্ঠা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews