1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

আঞ্চলিক কূটনীতিতে সুবাতাস: সৌদি আরব সফরে গেলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪২২ বার পড়া হয়েছে

১১ বছরের মধ্যে সিরিয়ার প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সৌদি আরব সফরে গেছেন ফয়সাল মিকদাদ।রিয়াদের সঙ্গে দামেস্কের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পথে এই সফরকে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সিরিয়া ও সৌদি আরবের গণমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের আমন্ত্রণে রিয়াদ সফরে গেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, সিরিয়ায় ঐক্য, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন।

পোস্টে আরো বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরীয় শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়অ এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা নিশ্চিত করার উপায় নিয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন।

সৌদি সরকার ২০১২ সালের মার্চ মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের লক্ষ্যে যুদ্ধরত জঙ্গিদের প্রতি সমর্থন জানিয়ে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তখন থেকে এক দশকেরও বেশি সময় ধরে সিরিয়া ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। গত মাসে দু’দেশ সেই সম্পর্ক পুনঃস্থাপন করতে নীতিগতভাবে সম্মত হয়। তারপর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে গেলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews