1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুথি আনসারুল্লাহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৩১ বার পড়া হয়েছে

ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে মাস্কাট যে ভূমিকা পালন করছে তাতে আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সদস্য আলী আল কহুম বলেন, সৌদি প্রতিনিধিদলের সঙ্গে ওমানের মধ্যস্থতাকারী দলের শান্তি আলোচনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

তিনি বলেন, “ওমানের প্রতিনিধিদল ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে মে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসারযোগ্য। গঠনমূলকভাবে আলোচনা এগোচ্ছে এবং আমরা শান্তির ব্যাপারে আশাবাদী।”

আলী আল কুহুম বলেন, “শান্তির ব্যাপারে সানার দরজা একেবারেই উন্মুক্ত। মানবিক সংকট দূর করা, সৌদি নেতৃত্বাধীন যুদ্ধ বন্ধ করা এবং ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করার বিষয়গুলো এখন সানার কাছে প্রাধান্য পাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews