1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮২৯ বার পড়া হয়েছে

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ কর্তৃপক্ষ সোমবার জানায় যে, সমুদ্রপথে তাদের জাহাজগুলো ইসরায়েলি নৌবাহিনীর আক্রমণের শিকার হয়েছে এবং এরপর থেকেই তাদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েলের ‘চ্যানেল ১২’ এর রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ কমান্ডো ইউনিট (এলিট ১৩) সুমুদ ফ্লোটিলাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কাজ শুরু করেছে। ইসরায়েলি সেনারা জাহাজে থাকা মানবাধিকার ও সমাজকর্মীদের নৌযানের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়।

পাশাপাশি ইসরায়েলি সংবাদপত্র ‘ইয়েদিওথ আহরোনথ’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই জাহাজে থাকা সমস্ত সমাজকর্মীকে ইতিমধ্যে আটক করেছে।

জাহাজে থাকা একজন মানবাধিকার কর্মী জানান: “গাজা উপত্যকার দীর্ঘদিনের অমানবিক অবরোধ ভাঙার জন্য আমাদের এই ‘সুমুদ ফ্লোটিলা’ সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি অভিযান চালাচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কর্তৃপক্ষ সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের ওপর এই আগ্রাসন চালাল।”

এদিকে, জাতিসংঘের বিশেষ মানবাধিকার দূত ফ্রান্সেসকা আলবানিজ ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া এই ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ও তার আরোহীদের সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews