1. news@banglaislamicnews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় এবং সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ বলছে, দেশটির পবিত্র মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা আ. মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলনে’ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে তার এই বার্তাটি পড়ে শোনানো হয়।

বার্তায় নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের ভেতরের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় হাতিয়ার এবং একই সঙ্গে মনে শান্তি, আশা ও ভালোবাসার উৎস।’

বিপ্লবী এই নেতা আরো উল্লেখ করেন, ‘নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব।

ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন মোজতবা খামেনি। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই লক্ষ্য অর্জনে সমাজের সব স্তরের প্রভাবশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মোজতবা খামেনি বলেন, ‘পরিবার, শিক্ষক, সমাজের গুণীজন, প্রখ্যাত ব্যক্তিত্ব এবং সব সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নামাজ কায়েমের বিষয়ে দ্বিগুণ দায়িত্ব পালন করতে হবে।’

বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, ‘মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সব বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews