1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইরান-সীমান্তবর্তী তুর্কমেনিস্তানে দূতাবাস খুলতে যাচ্ছে তেল আবিব

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ইরানের সীমান্তবর্তী মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানে স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।তেল আবিব দাবি করেছে, দূতাবাস খুলতে যাওয়ার এ ঘটনা মধ্য এশিয়ায় ইসরাইলের প্রভাব বৃদ্ধির প্রমাণ। ইসলামি প্রজাতন্ত্র ইরান এর আগে তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছে।

ইসরাইলের হিব্রু ভাষার দৈনিক হায়োম জানিয়েছে, ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে স্থায়ী দূতাবাস উদ্বোধন করতে ‘শিগগিরই’ দেশটি সফরে যাবেন। দৈনিকটি জানিয়েছে, ইরান-তুর্কমেন সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে উদ্বোধন হতে যাওয়া দূতাবাসটি ইরান সীমান্তের সবচেয়ে কাছাকাছি কোনো ইসরাইলি কূটনৈতিক মিশন হতে যাচ্ছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন দৈনিক হায়োমকে বলেছেন, তুর্কমেনিস্তানের সঙ্গে ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ ও কৌশলগত’ সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, দূতাবাস উদ্বোধনের ঘটনা তেহরানকে এই বার্তা পাঠাবে যে, আঞ্চলিক দেশগুলোতে ইসরাইলের প্রভাব বাড়ছে।

প্রায় এক দশক আগে তুর্কমেনিস্তানে অস্থায়ী দূতাবাস খুলেছিল তেল আবিব। এবার যে ভবনে ইসরাইলের দূতাবাস খোলা হচ্ছে সেটি ইরানের অপর সীমান্তবর্তী দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত ইসরাইলি দূতাবাসের অনুরূপ। 

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গত বছরের আগস্ট মাসে এশকাবাদে একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের অবকাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে বলেছিলেন, মধ্য এশিয়ায় ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলে কেবল উত্তেজনা বাড়াবে। কারণ, ইসরাইল যেখানেই যায় সেখানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews