1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

পশ্চিমে নয় এখন থেকে জ্বালানী রপ্তানি হবে প্রাচ্যের দেশগুলোতে: রাশিয়া

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৮৭১ বার পড়া হয়েছে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের অবকাশে গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা আর আমাদের পশ্চিমা শরিকদের ওপর নির্ভর করব না। আমরা তাদেরকে আর আমাদের পাইপলাইন উড়িয়ে দেয়ার সুযোগ দেব না।”

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস রপ্তানির পাইপলাইন নর্ড স্ট্রিম গত বছরের শেষদিকে বোমা মেরে উড়িয়ে দেয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে দেশটির সেনাবাহিনী এ কাজ করেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জোনা গেছে। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “রাশিয়ার জ্বালানী নীতি এখন নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য শরিকদের ঘিরে আবর্তিত হবে। ভারত ও চীন সেরকমই দু’টি শরিক দেশ।” সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের প্রধান জ্বালানী সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর দেশটির ওপর ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা ও ইউরোপ। ফলে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় চীন ও ভারত তুলনামূলক কম দামে রাশিয়া থেকে জ্বালানী আমদানি করতে শুরু করে এবং রাশিয়া থেকে জ্বালানী আমদানিকারক শীর্ষ দেশে পরিণত হয়।এমনকি রাশিয়ার কাছে থেকে তেল ও গ্যাস কিনলে আমেরিকার নিষেধাজ্ঞায় পড়ার যে কথা ছিল সেক্ষেত্রেও ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায় করে নিয়েছে ভারত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews