1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইসরাইলকে সম্পূর্ণরূপে দায়ী করল আরব লীগ

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৭৯ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গতকালের ভয়াবহ দাঙ্গা ও তাণ্ডবের জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের চরম ডানপন্থী প্রশাসনকে দায়ী করেছে আরব লীগ।

গতকাল (সোমবার) অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কয়েকটি গ্রামে ধারাবাহিকভাবে হামলা চালায় এবং অন্তত ত্রিশটি বাড়ি এবং বহু সংখ্যক গাড়ি পুড়িয়ে দেয়।

এছাড়া একজন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে।এর প্রতিবাদে আরব লীগ এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের সমর্থন, অংশগ্রহণ এবং সুরক্ষার আওতায় ইহুদি বসতি স্থাপনকারীরা এই তাণ্ড চালায়। এই ধরনের আগ্রাসনের জন্য ইসরাইলকে চরম মূল্য দিতে হবে বলে আরব লীগের ওই বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

২২ জাতির এ সংস্থা বলেছে, মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা এবং কথিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা যখন নতুন করে পুনরুজ্জীবিত করা হচ্ছে তখন তা বানচাল করার জন্য ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও নাবলুস-সহ বিভিন্ন শহরে এই ধরনের আগ্রাসন চালাচ্ছে। আরব লীগ সুস্পষ্ট করে বলেছে, পশ্চিম তীরে যে দাঙ্গা, সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করা হয়েছে সেটি হচ্ছে ইসরাইলের বর্তমান প্রশাসনের দাপ্তরিক অবস্থান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews