1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

হুওয়ারা গ্রামে তাণ্ডবকারীদের ছেড়ে দিয়েছে ইসরাইলি আদালত; তীব্র নিন্দা

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৩৩ বার পড়া হয়েছে

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের হুওয়ারা গ্রামে ভয়াবহ তাণ্ডব চালানোর দায়ে আটক বেশিরভাগ ইহুদি বসতি স্থাপনকারীকে ছেড়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। আর এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত ইসরাইলি বিচার বিভাগ নিয়েছে তাতে আরেকবার ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও ফ্যাসিবাদী চরিত্র সবার সামনে উন্মুক্ত হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, আদালতের এই সিদ্ধান্ত আরো প্রমাণ করেছে, আন্তর্জাতিক সমাজের চোখের সামনে সংঘটিত এই অপরাধে তেল আবিব সরকারের সরাসরি মদদ ছিল। হামাসের এই মুখপাত্র বলেন, আইনের হাত থেকে মুক্তি পাওয়ার এই ঘটনায় অপরাধীরা আষ্কারা পারে এবং এর ফলে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরো বেশী আগ্রাসন চালানোর ধৃষ্ঠতা দেখাবে।

তিনি হুওয়ারা শহরে ভয়াবহ আগ্রাসনে সহযোগিতা করার জন্য ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

গত রোববার রাতে শত শত সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী হুওয়ারা এবং এর আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালায় এবং কয়েক ডজন বাড়ি ও গাড়ি আগুনে জ্বালিয়ে দেয়। এই গ্রামের একজন প্রতিবাদী যুবক নাবলুসে ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনে ১১ ফিলিস্তিনি শহীদ হওয়ার প্রতিশোধ হিসেবে ওইদিন দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেন। এরপর অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা হুওয়ারা গ্রামে তাণ্ডব চালায়। এতে অন্তত একজন ফিলিস্তিনি শহীদ এবং ৩৯০ জন আহত হন। ইহুদি বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবে ইসরাইলের সামরিক বাহিনীর সমর্থন ও মদদ ছিল।ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কিছু অবৈধ বসতি স্থাপনকারীকে আটক করা হলেও বৃহস্পতিবার রাতে ইসরাইলি আদালতের নির্দেশে তাদের বেশিরভাগকে ছেড়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews