1. news@banglaislamicnews.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত

কুয়েতে বাংলাদেশি টিকটকার গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৮১ বার পড়া হয়েছে

কুয়েতে ওয়াসিফ শান্ত নামে এক বাংলাদেশি টিকটকারকে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় একাধিক গণমাধ্যম আরব টাইম, আল রাই প্রকাশিত সংবাদে এ তথ্য নিশ্চিত করেছে।

২৫ ও ২৬ ফেব্রুয়ারি কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস আসলে কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীদের ছোট ছোট বাচ্চারা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পানি পিস্তল,পানি বেলুন ছুড়ে আনন্দ করে থাকে। উদযাপন অনুষ্ঠানে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে পানিভর্তি বেলুন ছুড়ে মারে ভিডিও ধারণ করে সেই ভিডিও টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে।

ভিডিওটি ভাইরাল হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে। পরে এই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। এছাড়াও কুয়েতের বিভিন্ন শপিংমল, রাস্তাঘাটসহ জনগুরুত্বপূর্ণ স্থানে অশালীন অঙ্গ-ভঙ্গিতে ভিডিও ধারণ করতে দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। যা স্থানীয় আইনে নিষিদ্ধ ও অপরাধ।

আবার অনেক সময় বাংলাদেশি, ভারত, নেপাল ফিলিপাইনি টিকটক গ্রুপের সদস্যরা হোটেলে, পার্কে ডিজে পার্টিসহ বিভিন্ন নামে পার্টির আয়োজন করতে দেখা যায়। কুয়েতের কমিউনিটির নেতার মনে করেন এটা আমাদের জন্মভূমি নয় কর্মভূমি তাই স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং বিদেশে প্রবাসীদের কর্মকাণ্ডে দেশের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেন কমিউনিটি নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews