1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইহুদিবাদীরা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫৯৪ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে আরো তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। আজ (বৃহস্পতিবার) সকালে জেনিন শহরের কাছাকাছি জাবা উপশহরে ইসরাইলের স্পেশাল ফোর্স এ আগ্রাসন চালায়। 

এ সময় তারা শহরের প্রবেশ পথের মুখে একটি গাড়িতে গুলি চালায় এবং গাড়ির আরোহী তিন ফিলিস্তিনি তরুণ শহীদ হন। তাদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। এছাড়া, আজকের আগ্রাসনের সময় এক ফিলিস্তিনি নাগরিককে তার বাড়ি থেকে ইসরাইল সেনারা তুলে নিয়ে যায়।

আজকের এই আগ্রাসনের পর জেনিনের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ বেধে যায়। এ সময় ইসরাইলি সেনারা গুলি চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। ইহুদি সেনাদের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

চলতি বছরের দুই মাসে ইহুদিবাদীদের আগ্রাসনে এ পর্যন্ত ৭৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে ১৩ জন নারী ও শিশু রয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews