1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

সরকারি অনুমোদনের পর ইরান-সৌদি বিমান ফ্লাইট চালু হচ্ছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৭৫৯ বার পড়া হয়েছে

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান সংস্থা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর সৌদি আরব ও ইরানের মধ্যে বিমানের ফ্লাইট চালু হবে।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার সাত বছর পর গত শুক্রবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এরপর বিমান চলাচল প্রসঙ্গে দেশটির সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এ কথা বলল।

ইরানের বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র জাফার ইয়াজারলু গতকাল (মঙ্গলবার) বলেন, সরকারি অনুমতির পরই ইরান এবং সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালু হবে। তার আগেই এ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরানের পবিত্র মাশহাদ নগরী থেকে বিমানে করে হজ যাত্রীদের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews