1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

সিরিয়ায় টানা তৃতীয় রাতের মতো ইসরাইলি হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরাইল আবারো গতরাতে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায় এবং এতে সিরিয়ার অন্তত ৫ সেনা আহত হয়েছেন। এ নিয়ে ইহুদিবাদী ইসরাইল টানা তিন রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালালো।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, শনিবার দিন গত রাতে ইহুদিবাদী সেনারা লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানী শহরসহ আরো কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাঁচ সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়।

এর আগে, বৃহস্পতি এবং শুক্রবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে শুক্রবারের হামলায় ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টা শহীদ হন। সিরিয়া যে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তাতে সামরিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন আইআরজিসির ওই কর্মকর্তা। এ ঘটনায় ইরান প্রতিশোধ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews