1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’ ন্যায্য ও বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মতবিনিময় সভা টিউন ট্যালেন্টের ইসলামি সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

মধ্যস্থতা করতে ওমানের রাষ্ট্রীয় প্রতিনিধিদল এখন সানায়

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার জন্য ওমানের একটি প্রতিনিধিদল সানায় পৌঁছেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে। 

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, যুদ্ধবিরতির ব্যাপারে ইয়েমেন এবং মাস্কাটের নেতাদের মধ্যে যে সংলাপ চলছে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ওমানের প্রতিনিধিদল শনিবার সানায় পৌঁছেছে। দু পক্ষের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে বার্তা সংস্থা সাবা জানিয়েছে।

গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে গত অক্টোবর মাসে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর বাড়ানো হয়নি। 

ওমানের প্রতিনিধিদলের সঙ্গে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালামও ইয়েমেন এসে পৌঁছেছেন। তিনি নিজে এ ব্যাপারে টুইটারে একটি বার্তা দিয়েছেন তবে বিস্তারিত কিছু বলেননি। এর আগে আব্দুস সালাম বলেছিলেন, সৌদি আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং ইয়েমেনের ওপর যত অবরোধ ও নিষেধাজ্ঞা আছে তা সব তুলে নিতে হবে। পাশাপাশি ইয়েমেনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন-ভাতা বকেয়া রয়েছে তা পরিশোধের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে ইয়েমেনের মাটি থেকে বিদেশি সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

অবশ্য, এরইমধ্যে খবর বের হয়েছে যে, সৌদি আরব ইয়েমেনে চলমান যুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews