1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : ইরানের কূটনীতি ও হিজবুল্লাহর প্রতিরোধের যৌথ সাফল্য ‘আইআরজিসির অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না’ সুষ্ঠু নির্বাচনে বাধা দিলে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র ঢাকায় যুবলীগের বিক্ষোভ মিছিল ‘ইরান-সৌদি সম্পর্ক ফিলিস্তিনিদের অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে’ ন্যায্য ও বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মতবিনিময় সভা টিউন ট্যালেন্টের ইসলামি সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: ৪ জনের যাবজ্জীবন, ৪৪ জনের ৭ বছর করে কারাদণ্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৪৪৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দুইটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ চার জনের যাবজ্জীবন ও ৪৪ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে যাওয়ার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি করেন এবং বোমার বিস্ফোরণ ঘটান। অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ সময় বহরে থাকা ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় শেখ হাসিনার গাড়িবহরে থাকা ১২ নেতা-কর্মী আহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews