1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ

৯০০ কোটি বছর পুরোনো রেডিও সিগন্যাল শনাক্ত

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৩৯২ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো মহাশূন্যের দূরবর্তী কোনো ছায়াপথ থেকে আসা একটি রেডিও সংকেত শনাক্ত করেছেন ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা। এর দৈর্ঘ্য ২১ সেন্টিমিটার। 

সায়েন্স অ্যালার্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, হাইড্রোজেন হলো মহাবিশ্বের অন্যতম প্রধান গাঠনিক উপাদান। তাই কোনো স্থানে এর উপস্থিতি সেখানকার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক বেশি তথ্য দিতে পারে। অধিক তথ্য পাওয়ার আশায় জ্যোতির্বিজ্ঞানীরা এ উপাদান থেকে আগত সংকেত শনাক্ত করতে খুব আগ্রহী।

ভারতের জায়ান্ট মেট্রিওয়েভ রেডিও টেলিস্কোপ (জিএমআরটি) আণবিক হাইড্রোজেনের বিচ্ছুরণের কারণে তৈরি হওয়া আলোর একটি তরঙ্গ শনাক্ত করেছে। 

বিজ্ঞানীদের ধারণা, এ তরঙ্গ সংকেতটি অন্তত ৮৮০ কোটি বছর আগে তার উৎস থেকে নির্গত হয়েছিল, যা আমাদের প্রায় ১৪০০ কোটি বছর পুরোনো মহাবিশ্বের শুরুর দিকে ঘটনাবলির বিষয়ে তথ্য দেবে।

এ বিষয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মহাকাশ গবেষক অর্ণব চক্রবর্তী বলেছেন, ‘প্রতিটি গ্যালাক্সি বিভিন্ন ধরনের রেডিও সংকেত নির্গত করে। তবে সম্ভবত এ সংকেতটি আমাদের ছায়াপথের কাছাকাছি কোনো একটি ছায়াপথ থেকে নির্গত হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews