1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে হাঙ্গেরি

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৭৮০ বার পড়া হয়েছে

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে তার দেশ।

তিনি বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ট্রান্সপারথিয়া অঞ্চলে হাঙ্গেরি বংশোদ্ভূত জনগোষ্ঠীর ওপর ইউক্রেন সরকার যে বৈষম্যমূলক আচরণ করে আসছে তার অবসান না হওয়া পর্যন্ত ইউক্রেনের সদস্য পদের বিরোধিতা করবে হাঙ্গেরি।

পিটার সিজার্তো বলেন, জাতিসংঘের সহকারি মহাসচিব ইরযে ব্রান্ডস কেহরিসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ বিষয়ে কথা বলেছেন। সিজার্তো বলেন, ইউক্রেনের রাষ্ট্রীয় আইনের জন্য ৯৯টির বেশি হাঙ্গেরি ভাষার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল বন্ধের ঝুঁকির মুখে রয়েছে। এসব কারণে ন্যাটো এবং ইউরোপীয় জোটে ইউক্রেনের সদস্য পদের প্রতি সমর্থন দেবে না হাঙ্গেরি। বিষয়টি জাতিসংঘের সরকারি মহাসচিবকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির জাতিগত বংশোদ্ভূত বহু মানুষের বসবাস রয়েছে। কিন্তু দেশটির সরকার এসব ভাষায় স্কুল পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। অর্থাৎ জাতিগত সংখ্যালঘুদের শিক্ষার মও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সেক্ষেত্রে হাঙ্গেরি ইউক্রেনকে এই দুটি সংস্থার অন্তর্ভুক্ত করার প্রশ্নের সমর্থন দেবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews