1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন

ইরান-সৌদি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে স্বাগতম: বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০৩ বার পড়া হয়েছে

চীনের মধ্যস্থতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ বিষয়ে গতকাল (রোববার) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং সৌদি আরব ও ইসলামি প্রজাতন্ত্র ইরান এই দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করার সিদ্ধান্তকে বাংলাদেশ স্বাগত জানায়।’

আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে যে, এ সিদ্ধান্ত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ও সংঘাত কমাতে, স্থিতিশীলতা বজায় রাখতে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের ভ্রাতৃপ্রতিম জনগণের উন্নতির জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি করতে অবদান রাখবে।’ বিবৃতিতে দুই দেশের আলোচনাকে সহজ করতে চীন, ইরাক ও ওমানের ভূমিকার প্রশংসা করা হয়।

আগামী দূই মাসের মধ্যে তেহরান-রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে গত শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ের একটি চুক্তিতে পৌঁছেছে ইরান ও সৌদি আরব। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এবং তার সৌদি প্রতিপক্ষ মুসাইদ আল-আইবানের মধ্যে বেশ কয়েকদিনের নিবিড় আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews