1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আফ্রিকাকে চাপ দিচ্ছে আমেরিকা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১১৬৮ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত মাসে আফ্রিকা সফরের সময় নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সামরিক পদক্ষেপের কারণে ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নাইজার।

গত মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সাথে আলোচনার সময় ব্লিঙ্কেন তাকে ইসরাইলের সাথে “সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে যাওয়ার” জন্য চাপ দেন। গতকাল (বুধবার) দুই মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এ রিপোর্ট করেছে।

ব্লিঙ্কেন পরে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে আলোচনার বিষয়ে অবহিত করেন। ওই দুই কর্মকর্তা বলেন, কোহেন পরবর্তী নেগেভ ফোরামে নাইজারকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেন। নেগেভ ফোরাম হচ্ছে একটি বার্ষিক ইভেন্ট যাতে আমেরিকা, ইসরাইল এবং বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর মতো কয়েকটি আরব রাষ্ট্র অংশ নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইসরাইলি কর্মকর্তাও বলেছেন, নাইজারের নেতৃত্ব “ইসরাইলের সাথে উষ্ণ সম্পর্ক” করার জন্য মুখিয়ে রয়েছেন, তবে তারা বলছেন যে, তারা ওয়াশিংটনের কাছ থেকে উপযুক্ত বিনিময় পাওয়ার আশা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews