1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

কুদস ফোর্সের প্রধান : ইসরাইল সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৫৩৯ বার পড়া হয়েছে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকার সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

আজ (শনিবার) পবিত্র মাশহাদ নগরীতে ইরানের শহীদ সেনা সদস্যদের এক স্মরণসভায় তিনি একথা বলেন।
জেনারেল কা’নি বলেন, ফিলিস্তিনি তরুণ যোদ্ধাদের জন্য ইরান কথায় এবং বাস্তব কার্যকর্মে- সবভাবেই জোরালো সমর্থন দেবে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে যেখানে ইহুদিবাদী ইসরাইলের কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং স্বশাসন কর্তৃপক্ষ যেকোনো ধরনের সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করে এসেছে সেখানে এখন প্রতিদিন ইসরাইল বিরোধী সশস্ত্র সংঘর্ষ হচ্ছে। এই প্রতিরোধ সংগ্রামকে জেনারেল কায়ানি প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বব্যাপী মুসলমানদের সংগ্রামের ফল বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনেী এবং বর্তমান নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর আদর্শিক নেতৃত্বে এই প্রতিরোধ ফ্রন্ট এগিয়ে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews