1. news@banglaislamicnews.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা

তিউনিসিয়ায় আন নাহদা নেতা ঘানুসি গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৭৮৮ বার পড়া হয়েছে

তিউনিউসিয়ার ইসলামপন্থী আন নাহদার নেতা ও পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ ঘানুসিকে দেশটির নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানী তিউনিসে ন্যাশনাল গার্ডের একটি ভবনে নিয়ে যাওয়া হয়েছে বলেও দলের ফেসবুক পেজে জানিয়েছেন দলটির কর্মকর্তা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রফিক আবদেসসালাম।
রফিক বলেন, সোমবার নিরাপত্তা বাহিনী ঘানুসির বাড়ি ঘেরাও তাকে তাকে উত্তর তিউনিসে আল-আওনিয়া ন্যাশনাল গার্ড বেসে নিয়ে যায়। তিউনিসিয়া কর্তৃপক্ষ অবশ্য এ গ্রেফতারের ব্যাপারে কিছু জানায়নি।

ঘানুসিকে গত ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আদালতে তলব করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করার অভিযোগে। তবে ওই সময় তাকে গ্রেফতার করা হয়নি।

তিনি বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।

তিউনিসিয়ান কর্তৃপক্ষ দেশব্যাপী প্রেসিডেন্ট কায়েস সাইদের সমালোচকদের ধরপাকড় শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews