1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

নাবলুস শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসন, দুই ফিলিস্তিনি শহীদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৫৯৪ বার পড়া হয়েছে

অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরে বর্বর ইহুদিবাদী সেনাদের নতুন আগ্রাসনে আরও দুই তরুণ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় আসার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করেছে এবং তার অংশ হিসেবে এই দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হলেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা এক রিপোর্টে জানিয়েছে, আজ সোমবার সকালের দিকে ইহুদিবাদী সেনারা নাবলুস শহরে আগ্রাসন শুরু করলে ফিলিস্তিনিরা তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ যে দুই তরুণ শহীদ হয়েছেন তাদের নাম মোহাম্মাদ নাসের সাঈদ এবং মোহাম্মাদ আবু বকর জুনায়িদি। দুই জনকেই গুলি করে হত্যা করা হয়।

দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হলে তাদেরকে রাফিদা সার্জিক্যাল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নাবলুস স্পেশালিটি হসপিটালে নেয়া হয়। সেখানে দুই তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই হাসপাতালেও হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews