1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের শক্তির উৎস কী, জানালেন মোজতবা খামেনি পেঁয়াজ-রসুন-ব্রয়লারে স্বস্তি চাল-তেলে বাড়তি চাপ এইউবির ড. এনামুল হক আজাদ স্যারের স্মরণসভা হুথিদের ঠেকাতে সউদী আরবকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র মিশিগানে মেয়েকে গাড়ী চালানো শিখাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি বাবার বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার নিউইয়র্কের মেয়র: গাজায় গণহত্যা এখনো চলছে, এর মূল কারিগর নেতানিয়াহু র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনাপ্রধান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন: সিএনএন আমরা ফিলিস্তিনি আদর্শের ধারক: দখলদার ইসরায়েলকে হামাস নেতা

পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক তবে প্রয়োজনে ব্যবহার করা হবে: কিম জং-উন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৯১ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, শুধুমাত্র দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে। তিনি আজ (মঙ্গলবার) রাজধানী পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এ মন্তব্য করেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

কিম আজ তার দেশের পরমাণু অস্ত্র কর্মসূচি এবং পাল্টা পারমাণবিক হামলা পরিকল্পনা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখেন। তিনি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এই অস্ত্রের প্রয়োজনীয় উপাদানের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন যাতে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব হয়।

উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশ এমনভাবে তার পরমাণু অস্ত্র ব্যবস্থা প্রস্তুত করছে যাতে শত্রুরা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাষ্ট্রব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে না পারে।  কিম জং-উন সতর্ক করে দিয়ে একথাও বলেন, তার দেশের পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক হলেও ‘যেকোনো স্থানে যেকোনো সময়’ ব্যবহার করার জন্য এসব অস্ত্র প্রস্তুত রাখা হবে। কোরীয় উপদ্বীপে যখন আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে এবং আমেরিকার নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের দক্ষিণ কোরিয়ার বন্দরে আসার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে তখন কিম জং-উন এসব কথা বললেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews