1. news@banglaislamicnews.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ১০৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের নাম পরিবর্তনের চিন্তা সরকারের :স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম উম্মাহর ঐক্য আন্তঃআঞ্চলিক শক্তি ও ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়ে দেবে: পেজেশকিয়ান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি উদ্যোগের নির্দেশনা দিলেন স্থানীয় সরকার মন্ত্রী হিজবুল্লাহর ড্রোনের মোকাবেলায় অসহায়ত্ব স্বীকার করেছে ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা: সব মানবাধিকারকর্মী আটক ইরানের ওপর আরোপিত যুদ্ধ ও এর পরিণতি বিষয়ে উন্মুক্ত আলোচনা ঐক্যের রাহবার : সাইয়েদ আলী খামেনেয়ী রহ. যুদ্ধ-বিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের চারটি মেরকাভা ট্যাংক ধ্বংস করল হিজবুল্লাহ মানিকগঞ্জে মাদরাসাছাত্রী হত্যার ঘটনায় গণপিটুনিতে দুই ভাই নিহত

ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে ইসরাইলি পার্লামেন্টে বিল পাস

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৫৪৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরাইলের পার্লামেন্ট- নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে। বিলটি আইনে পরিণত হলে দখলদার ইসরাইল তার কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দিদের হত্যা করতে পারবে। উগ্র ডান-পন্থি ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গাভির বিলটি নেসেটে উত্থাপন করেছিলেন।

হামাস বুধবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী ইসরাইল এতদিন পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের যেভাবে হত্যা করে আসছিল সেটিকে বৈধতা দেয়ার লক্ষ্যে এই বিল পাস করা হয়েছে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের বর্ণবাদী ও অপরাধী পদক্ষেপ আবার দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী আচরণ বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। এর মাধ্যমে দখলদার ইসরাইল আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নির্বাচারে যে গণহত্যা চালিয়ে আসছিল তাকেই বৈধতা দিতে যাচ্ছে।অথচ আন্তর্জাতিক আইনে নির্বিচারে চালানো যেকোনো হত্যাকাণ্ড অবৈধ।

হামাসের বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, দখলদার ইসরাইল ও অবৈধ ইহুদি অভিবাসীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে  এ ধরনের আইন পাস করে তা ঠেকানো যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews